NewPipe কোনো গুগল ফ্রেমওয়ার্ক লাইব্রেরি বা ইউটিউব এপিআই ব্যবহার করে না। এটি শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য ওয়েবসাইটটি পার্স করে। সুতরাং এই অ্যাপটি গুগল সার্ভিস ইনস্টল করা নেই এমন ডিভাইসেও ব্যবহার করা যাবে। এছাড়াও, NewPipe ব্যবহার করার জন্য আপনার কোনো ইউটিউব অ্যাকাউন্টের প্রয়োজন নেই এবং এটি FLOSS।
